
রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশুটিকে প্রায় দেড় দিন পর উদ্ধার করে ফায়ার সার্ভিস ।
প্রায় ৩২ ঘণ্টা পর অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে হাসপাতাল কতৃপক্ষ শিশুটিকে মৃত ঘোষনা করে।
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে আটকে থাকা শিশু সাজিদকে ৩২ ঘণ্টার কঠিন অভিযানের পর অচেতন অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গর্তের পাশে খনন করা সুড়ঙ্গ পদ্ধতির মাধ্যমে শিশুটিকে তুলে এনেছে।
গতকাল বুধবার উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে পড়ে যায় সাজিদ। এরপর বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে একে একে যোগ দেয় আটটি ইউনিট
মন্তব্য করুন