
পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার ঢাকায় পৌঁছেছেন। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে তিনি ঢাকায় আসেন। এর আগে বৃহস্পতিবার রাতে ফেসবুকে এক পোস্টে নিজের ঢাকায় আসার কথা জানিয়েছিলেন শোয়েব।
খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকবারই বাংলাদেশে এসেছেন শোয়েব আখতার। তবে এবার একটি নতুন পরিচয়ে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের এ কিংবদন্তি পেসার। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে কাজ করতে আজ ভোরে দেশে এসে পৌঁছান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এ ফাস্ট বোলার।
চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে কাজ করবেন তিনি। বিপিএল শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। আপাতত দুই দিনের সফরে ঢাকায় এসেছেন শোয়েব আখতার। টুর্নামেন্ট শুরু হলে তিনি আবারও বাংলাদেশে আসবেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মন্তব্য করুন