
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।
গতকাল রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের শীর্ষ নেতৃারা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী জাপা চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। আর দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ ও ২ আসন থেকে নির্বাচন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৫টি আসনে দলীয় প্রার্থীর নাম প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। চূড়ান্ত তালিকা অনুযায়ী, জাপার চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ ছাড়া পাবনা–২ আসনেও দলটির প্রার্থী রয়েছে। তবে নতুন তফসিল অনুযায়ী, পাবনা–১ ও ২ আসনে প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে ২৬ জানুয়ারি পর্যন্ত। এর মধ্যে পাবনা–১ আসনে দলটি কোনো প্রার্থী দেয়নি। শেষ পর্যন্ত দলটি ১৯৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে।
জিএম কাদের বলেছেন, ১৯৬ জন বৈধ প্রার্থী পেয়েছে জাতীয় পার্টি। এদের মধ্যে ছয়জন নারী প্রার্থী আছেন। পরবর্তীকালে আরও ২-৩ জন বৈধ তালিকার অন্তর্ভুক্ত হতে পারেন।
সংবিধান সংস্কার ও আসন্ন গণভোটের কড়া সমালোচনা করেন জি এম কাদের। তিনি বলেন, স্বৈরাচার রোধ করার নামে সংবিধানে যে সংশোধনীগুলো করা হয়েছে, তাতে প্রধান নির্বাহী বা প্রধানমন্ত্রীকে কার্যত ক্ষমতাহীন করা হয়েছে। তাঁর হাত-পা বেঁধে দেওয়া হয়েছে। ক্ষমতা ছাড়া কেউ কোনো দিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে পারে না। তিনি আসন্ন গণভোটে দেশবাসীকে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন