শিরোনাম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণাআজ পিলখানা হত্যা দিবসমেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়েঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার
দি ইউনিটি টাইমস প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১:১০ অপরাহ্ণ
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি সিবগাতুল্লাহ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। ২০২৬ সালের জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন নূরুল ইসলাম সাদ্দাম। আর সেক্রেটারি জেনারেল হয়েছেন সিবগাতুল্লাহ।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করেন ছাত্রশিবিরের সদস্যরা। বিকেলে সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেলের নাম ঘোষণা করা হয়।

ছাত্রশিবিরের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। আল্লাহ তায়ালা দ্বীনের সুমহান দায়িত্ব পালনে সহায় হোন।’
জামায়েতের আমির ড. শফিকুর রহমান তার ফেইসবুক পেজে দেওয়া পোস্টে বলেন
আলহামদুলিল্লাহ
প্রাণের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনিত হয়েছে স্নেহের নূরুল ইসলাম ও সিবগাতুল্লাহ।

মহান আল্লাহ তায়ালা তাঁদের দু’জনকে হেফাজত করুন, রহমত ও বরকতে আবৃত করে রাখুন। তাঁদের ইলম, আমল, হিকমত ও নেতৃত্বে বারাকাহ দান করুন। সংগঠনের আমানত যথাযথভাবে রক্ষা করার তাওফিক দিন। সত্য ও ন্যায়ের পথে দৃঢ় রাখুন এবং সকল কল্যাণকর কাজে কবুলিয়াত দান করুন।

বিদায়ী কেন্দ্রীয় সভাপতি স্নেহের জাহিদুল ইসলামকে আল্লাহ তায়ালা কবুল করুন এবং সামনের দিনগুলোকে তাঁর জন্য আরো সহজ, সুন্দর ও মসৃণ করে দিন। আমিন।

শিবিরের সভাপতির দায়িত্ব পাওয়া নূরুল ইসলাম চলতি বর্ষে (২০২৫) সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উদ্যোক্তা অর্থনীতিতে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করছেন। এর আগে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।

আর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পাওয়া সিবগাতুল্লাহ চলতি বর্ষে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর করছেন। তার আগে একই বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন সিবগাতুল্লাহ। তিনি ২০১৩–১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

শিবিরের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বে সিবগাতুল্লাহর উঠে আসার মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির কোনো শিক্ষার্থী সংগঠনটির এ পর্যায়ে দায়িত্ব পেলেন। সর্বশেষ ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ শিবিরের শীর্ষ নেতৃত্বে স্থান পেয়েছিলেন। সেবার ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র শিশির মোহাম্মদ মুনির। সংগঠনের অভ্যন্তরীণ নানা কারণে এরপর এই বিশ্ববিদ্যালয়ের কেউ আর শিবিরের শীর্ষ নেতৃত্বে জায়গা পাননি।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণা

1

Hello World!

2

Hello World!

3

Hello World!

4

Hello World!

5

Hello World!

6

Hello World!

7

Hello World!

8

Hello World!

9

Hello World!

10

আজ পিলখানা হত্যা দিবস

11

ওহাবি -সালাফি কারা বাংলাদেশ এদের নিয়ে আলোচনা কেন

12

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়ে

13

ঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার

14

15

প্রথমবার শহীদ মিনারে গেলেন জামায়াতের আমির; শ্রদ্ধার পাশাপাশি দোয়া-মোনাজাত,

16

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভূমিধস জয় পেয়ে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

17

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী তারেক রহমান

18

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

19

বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপির অ্যাড. মজিবর রহমান সরোয়ার

20
X