
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নেমেছেন বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনীত ঢাকা-১৩ আসনের প্রার্থী ববি হাজ্জাজ।
ঢাকা-১৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ধানের শীষ প্রতীক। একই আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. মামুনুল হক পেয়েছেন রিকশা প্রতীক।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুুপুরে ১২টার দিকে রাজধানীর শেখেরটেক ১ নম্বর সড়কে এ প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। এ সময় বিএনপি সমর্থিত কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন এবং ববি হাজ্জাজের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য গত ২৪ ডিসেম্বর এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ নিজ দল ত্যাগ করে বিএনপিতে যোগ দেন।
নির্বাচন কমিশন ৪ জানুয়ারি জানায়, যাচাই-বাছাই শেষে ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্রে বৈধতা পেয়েছেন বিএনপির ববি হাজ্জাজ, ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মুনিয়া, খেলাফত মজলিসের মো. মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) মো. শাহাবুদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী শেখ মো. রবিউল ইসলাম, গণঅধিকার পরিষদের মিজানুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মো. খালেকুজ্জামান ও আমজনতার দলের রাজু আহমেদের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়।
মন্তব্য করুন