শিরোনাম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণাআজ পিলখানা হত্যা দিবসমেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়েঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার
দি ইউনিটি টাইমস প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারনা শুরু করলেন তারেক রহমান

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান  ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২১ বছর পর সিলেট সফরে এসেছেন। বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে বিএনপির লাল-সবুজ বাসে তিনি নগরের উদ্দেশে রওনা দেন।

সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। এরপর তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

দুই ওলির মাজার জিয়ারত শেষে রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের বাবার বাড়িতে যান তারেক রহমান। সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে দলীয় সূত্র জানিয়েছে। শ্বশুরবাড়িতে তিনি প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন।

রাতে তিনি নগরের বিমানবন্দর সড়কে অবস্থিত পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ রাত্রিযাপন করবেন।

বিএনপি সূত্র জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে ১৩০ জন অরাজনৈতিক তরুণদের নিয়ে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর বেলা ১১টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন এবং সেখানে ভাষণ দেবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে তার নির্বাচনী সফরের অংশ হিসেবে সিলেট বিভাগ ও আশপাশের কয়েকটি জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে যোগ দেবেন ।

দলীয় সূত্র জানায়, বুধবার রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেবেন।

যাত্রাপথে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।

বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। যাত্রাপথে নরসিংদী পৌর পার্ক সংলগ্ন নির্বাচনী সমাবেশেও অংশ নেবেন তিনি।

এছাড়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সবশেষে গভীর রাতে তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণা

1

Hello World!

2

Hello World!

3

Hello World!

4

Hello World!

5

Hello World!

6

Hello World!

7

Hello World!

8

Hello World!

9

Hello World!

10

আজ পিলখানা হত্যা দিবস

11

ওহাবি -সালাফি কারা বাংলাদেশ এদের নিয়ে আলোচনা কেন

12

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়ে

13

ঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার

14

15

প্রথমবার শহীদ মিনারে গেলেন জামায়াতের আমির; শ্রদ্ধার পাশাপাশি দোয়া-মোনাজাত,

16

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভূমিধস জয় পেয়ে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

17

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী তারেক রহমান

18

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

19

বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপির অ্যাড. মজিবর রহমান সরোয়ার

20
X