শিরোনাম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণাআজ পিলখানা হত্যা দিবসমেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়েঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার
দি ইউনিটি টাইমস প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ভোট চাইলেন ধানের শীষের পক্ষে ; ছেলে এনসিপির প্রার্থী

১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাহবুব আলমছবি সংগৃহীত

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাহবুব আলম । তবে তাঁর বাবা আজিজুর রহমান ভোট চাচ্ছেন ওই আসনের বিএনপির প্রার্থীর জন্য।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ব্যতিক্রমী এক রাজনৈতিক চিত্র দেখা গেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকে যেখানে ছেলে প্রার্থী হয়ে ভোটের মাঠে লড়ছেন, সেখানে বাবা প্রকাশ্যে বিএনপির প্রার্থীর জন্য ভোট চাইছেন। আজ রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নে দেখা গেছে এ চিত্র ।

এনসিপির এই প্রার্থীর নাম মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। আসন্ন নির্বাচনে তিনি রামগঞ্জ আসনে ১০–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হয়েছেন। তাঁর বাবার নাম আজিজুর রহমান। তিনি ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে পথসভা করে তাঁর পক্ষে ভোট চাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, মাহবুব আলমের বাড়ি উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে। তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নিয়েছেন তিনি। এসবে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন।

বিএনপির পক্ষে ভোট চাওয়ার কথা স্বীকার করেন আজিজুর রহমান বলেন, ‘পরিবার আমার ব্যক্তিগত বিষয়, আর রাজনীতি আমার আদর্শ ও অবস্থানের জায়গা। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এ কারণেই নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমে ভোট চাইছি। ছেলের জন্য বাবা হিসেবে দোয়া করি।’

জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিষয়টি নিয়ে আমার বাবাকেই জিজ্ঞাসা করতে পারেন।’

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণা

1

Hello World!

2

Hello World!

3

Hello World!

4

Hello World!

5

Hello World!

6

Hello World!

7

Hello World!

8

Hello World!

9

Hello World!

10

আজ পিলখানা হত্যা দিবস

11

ওহাবি -সালাফি কারা বাংলাদেশ এদের নিয়ে আলোচনা কেন

12

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়ে

13

ঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার

14

15

প্রথমবার শহীদ মিনারে গেলেন জামায়াতের আমির; শ্রদ্ধার পাশাপাশি দোয়া-মোনাজাত,

16

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভূমিধস জয় পেয়ে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

17

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী তারেক রহমান

18

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

19

বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপির অ্যাড. মজিবর রহমান সরোয়ার

20
X