শিরোনাম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণাআজ পিলখানা হত্যা দিবসমেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়েঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার
দি ইউনিটি টাইমস প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
ব্যতিক্রমী প্রচারণায় আন্দালিব রহমান পার্থ

মোটরসাইকেল চালিয়ে প্রত্যন্ত গ্রামগঞ্জে গণসংযোগ

মোটরসাইকেল চালিয়ে গণসংযোগে  ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি সংগৃহীত

মোটরসাইকেল চালিয়ে প্রত্যন্ত গ্রামগঞ্জে গণসংযোগে নেমেছেন ভোলা-১ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল নিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এছাড়াও উত্তর দিঘলদী ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে নিজেই মোটরসাইকেল চালিয়ে গ্রামে ভোটারদের বাড়ি বাড়ি ছুটে গণসংযোগকালে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি মানুষের সকল সুযোগ সুবিধা প্রতিশ্রুতি দেন তিনি।

নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে ভোলার প্রতিটি জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার ও পুনঃনির্মাণের আশ্বাস দিয়েছেন ভোলা-১ আসনের বিএনপির জোটের গরুর গাড়ি মার্কার প্রার্থী আন্দালিব রহমান পার্থ।

ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর এমন ব্যতিক্রমী প্রচারণায় এলাকার সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পার্থর মতো প্রার্থীর এমন ব্যতিক্রমধর্মী প্রচারণা প্রান্তিক ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। গ্রামের অতি সাধারণ ভোটাররা তাকে কাছে পেয়ে অনেকেই নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন তার কাছে।

এ প্রসঙ্গে পার্থ বলেন, নেতাকর্মীরা আমাদের কাছে আসে, কিছু কিছু মানুষ আসে। কিন্তু অধিকাংশ ভোটাররা আমাদের কাছে আসতে পারে না। প্রত্যন্ত অঞ্চলের কোনো ভোটারের সম্ভব না আমাদের কাছে আসা। তাই আমরাই প্রত্যন্ত অঞ্চলে মোটরসাইকেল নিয়ে ভোটারদের কাছে গিয়ে তাদের অসুবিধার কথা শুনতে পারি। মানুষের বেসিক কিছু সমস্যা আছে যা আমাদের কানে আসবে না, যদি আমরা তাদের কাছে না যাই। ভোলার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা জরুরি।

গ্রামের বিভিন্ন রাস্তাঘাট ঘুরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, গত ১৭ বছরে দেশ একটি চুরির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। ভোলা এর বাইরে না। বরাদ্দ এসেছে আর চুরি করেছে। বরাদ্দ করা হয়েছে, আর একেকটা রাস্তা বছরে তিনবার চারবার করে করা হয়েছে। ভোলার উন্নয়নে কার্যকর কোনো ভূমিকা রাখা হয়নি। ফলে রাস্তাঘাটের অবস্থা এখনও অত্যন্ত নাজুক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট সরকার গঠন করলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপির জোটের প্রার্থী হিসেবে গরুর গাড়ি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণা

1

Hello World!

2

Hello World!

3

Hello World!

4

Hello World!

5

Hello World!

6

Hello World!

7

Hello World!

8

Hello World!

9

Hello World!

10

আজ পিলখানা হত্যা দিবস

11

ওহাবি -সালাফি কারা বাংলাদেশ এদের নিয়ে আলোচনা কেন

12

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়ে

13

ঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার

14

15

প্রথমবার শহীদ মিনারে গেলেন জামায়াতের আমির; শ্রদ্ধার পাশাপাশি দোয়া-মোনাজাত,

16

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভূমিধস জয় পেয়ে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

17

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী তারেক রহমান

18

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

19

বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপির অ্যাড. মজিবর রহমান সরোয়ার

20
X