
অন্যের বিজয় দেখে সহ্য হয় না বলেই শেরপুরে হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুরে দলের নির্বাচন কার্যালয় ও ডিজিটাল ক্যাম্পেইনের জন্য মিডিয়া বাস উদ্বোধন শেষে তিনি এমন মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যাদের কাছে নিজেদের সম্পদ ও ইজ্জত নিরাপদ মনে করবে, তাদের হাতেই ১২ ফেব্রুয়ারি দেশের চাবি তুলে দেবে।

এ সময় তিনি দেশের পরিবর্তন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটের পক্ষেও ভোট প্রার্থনা করেন।
শফিকুর রহমান বলেন, আমরা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সমাজ চাই। আমাদের শিশু, জনগণ ও মা-বোনদের জন্য একটি নিরাপদ দেশ চাই। তরুণদের হাতে কাজ তুলে দিতে চাই। সবাই মিলে সামনের দিনে দেশকে এগিয়ে নিতে চাই।
অনুষ্ঠানে জামায়াতের আমির দলের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে মিডিয়া বাসের উদ্বোধন করেন, যা ডিজিটাল ক্যাম্পেইনে ব্যবহৃত হবে। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য “শেরপুরে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে দেরি করে এসে চেয়ারে বসাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করে। এ ঘটনায় ৫০+ জামায়াত সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিমের মৃত্যু হয়েছে।”
মন্তব্য করুন