শিরোনাম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণাআজ পিলখানা হত্যা দিবসমেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়েঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার
রয়র্টাস
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তারেক রহমানের রাজনৈতিক প্রত্যাবর্তন, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি

প্রায় দুই দশক লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফিরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। জনমত জরিপের পূর্বাভাস ঠিক থাকলে বৃহস্পতিবারের নির্বাচন তার জন্য এক নাটকীয় রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা করতে পারে।

২০০৮ সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতিবিরোধী অভিযানে আটক হওয়ার পর চিকিৎসার কথা বলে দেশ ছাড়েন তারেক রহমান। দীর্ঘ প্রায় ১৬ বছর পর তিনি গত বছরের বড়দিনে দেশে ফেরেন। এর আগে ২০২৪ সালের আগস্টে যুবসমর্থিত গণআন্দোলনে তার দলের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসনে যান।

তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালনা করেন এবং পরে হত্যাকাণ্ডের শিকার হন।

পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক পরিকল্পনা

তারেক রহমান বলেছেন, তিনি বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক নতুনভাবে সাজাতে চান, যাতে দেশ কোনো একটি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণ করতে পারে এবং বিদেশি বিনিয়োগ বাড়ানো যায়।

তিনি দরিদ্র জনগোষ্ঠীর জন্য আর্থিক সহায়তা সম্প্রসারণ, তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে খেলনা, চামড়া ও অন্যান্য শিল্প খাত বিকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীদের জন্য সর্বোচ্চ দুই মেয়াদ বা ১০ বছরের সীমা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন, যাতে ক্ষমতার দীর্ঘমেয়াদি কেন্দ্রীকরণ রোধ করা যায়।

রাজনৈতিক ইমেজ পরিবর্তনের চেষ্টা

শেখ হাসিনার শাসনামলে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগ এনে একাধিক মামলা করা হয়। ২০০৪ সালের গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলেও তিনি সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সব মামলায় খালাস পান।

সাম্প্রতিক সময়ে তারেক রহমান শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে নিজেকে একজন রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। তিনি বলেন, প্রতিশোধের রাজনীতি দেশকে পিছিয়ে দেয় এবং এখন দেশের সবচেয়ে বড় প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা।

বিএনপিতে নেতৃত্ব ও গণতন্ত্রের অঙ্গীকার

দলের অভ্যন্তরে তারেক রহমানের নেতৃত্ব সুদৃঢ় বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি সরাসরি প্রার্থী নির্বাচন, নির্বাচনী কৌশল এবং জোট আলোচনা তদারকি করছেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্র চর্চার মাধ্যমেই দেশ উন্নয়ন ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা সম্ভব এবং বিএনপি রাষ্ট্র পুনর্গঠনে গণতান্ত্রিক ধারায় এগোতে চায়।

ব্যক্তিগত জীবন

তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করলেও স্নাতক ডিগ্রি সম্পন্ন করেননি। তিনি টেক্সটাইল ও কৃষি খাতে ব্যবসা পরিচালনা করেছেন। তার স্ত্রী একজন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেয়ে ব্যারিস্টার পেশায় নিয়োজিত।

সুত্র রয়র্টাস

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণা

1

Hello World!

2

Hello World!

3

Hello World!

4

Hello World!

5

Hello World!

6

Hello World!

7

Hello World!

8

Hello World!

9

Hello World!

10

আজ পিলখানা হত্যা দিবস

11

ওহাবি -সালাফি কারা বাংলাদেশ এদের নিয়ে আলোচনা কেন

12

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়ে

13

ঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার

14

15

প্রথমবার শহীদ মিনারে গেলেন জামায়াতের আমির; শ্রদ্ধার পাশাপাশি দোয়া-মোনাজাত,

16

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভূমিধস জয় পেয়ে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

17

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী তারেক রহমান

18

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

19

বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপির অ্যাড. মজিবর রহমান সরোয়ার

20
X