শিরোনাম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণাআজ পিলখানা হত্যা দিবসমেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়েঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার
দি ইউনিটি টাইমস প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে আগ্রহী পাকিস্তান, খবর জিও নিউজের

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই এক মাসও । এরই মধ্যে নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে আইসিসিকে দুই দফায় চিঠিও দিয়েছে বিসিবি।

চিঠিতে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। এমন অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম জিও ‍সুপার।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ড বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে পিসিবি ইতিমধ্যেই আইসিসি চেয়ারম্যান জয় শাহের সঙ্গে যোগাযোগ করেছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ দল ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করায় টুর্নামেন্টের সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পিসিবি বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে আগ্রহী। তবে এখনো পিসিবি বা আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

পিসিবির একটি সূত্র জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলো আয়োজনের বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের সব ভেন্যুই বিশ্বকাপের মানদণ্ড পূর্ণ করতে সক্ষম এবং পুরোপুরি প্রস্তুত।

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের বরাত দিয়ে লিখেছে, বাংলাদেশের ম্যাচের জন্য টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে, ম্যাচগুলো আয়োজনে পুরোপুরি প্রস্তুত পিসিবি।

বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে কলকাতায় খেলার কথা বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হওয়ার কথা লিটন কুমার দাসদের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে ভারতে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ।

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে বাংলাদেশের পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা বাঁহাতি পেসারকে পরে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্সও।

এরপরই উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক। পাল্টা জবাবে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা।

সেখানেই শেষ নয়, সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার।

সমাধান খুঁজতে রোববার নাকি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এসবের মাঝে এবার এলো বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে পাকিস্তানের আগ্রহ দেখানোর খবর।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণা

1

Hello World!

2

Hello World!

3

Hello World!

4

Hello World!

5

Hello World!

6

Hello World!

7

Hello World!

8

Hello World!

9

Hello World!

10

আজ পিলখানা হত্যা দিবস

11

ওহাবি -সালাফি কারা বাংলাদেশ এদের নিয়ে আলোচনা কেন

12

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়ে

13

ঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার

14

15

প্রথমবার শহীদ মিনারে গেলেন জামায়াতের আমির; শ্রদ্ধার পাশাপাশি দোয়া-মোনাজাত,

16

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভূমিধস জয় পেয়ে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

17

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী তারেক রহমান

18

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

19

বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপির অ্যাড. মজিবর রহমান সরোয়ার

20
X