সোনালী ব্যাংক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সোনালী ব্যাংক শাখার অর্ধশতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা নৈশ প্রহরী ফিরোজ মিয়া। এ ঘটনায় ব্যাংক পাড়ায় গ্রাহকদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রাহকদের অভিযোগ ও অনুসন্ধানে জানা গেছে, কিশোরগঞ্জ সদর...