
অর্থ আত্মসাতের অভিযোগে দীর্ঘ দীন কারগারে থাকা অবস্থায় ফারইস্টের সাবেক চেয়ারম্যান এম এ খালেকে রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন । পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১ঃ৫৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এম. এ. খালেক হলেন বাংলাদেশের প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রতিষ্ঠাতা এবং স্পন্সর ডিরেক্টরদের একজন, যিনি একজন স্বনামধন্য উদ্যোক্তা ও শিল্পপতি এবং দেশের বিভিন্ন আর্থিক ও শিল্প প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেমন প্রাইম ফাইন্যান্স ও ফার্স্ট ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন এবং প্রাইম ব্যাংকের পাশাপাশি অন্যান্য অনেক প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছেন । পিরোজপুর জেলার অন্তর্গত ভান্ডারিয়া উপজেলার আমান উল্লাহ কলেজ সহ অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক, দক্ষিণ বাংলার প্রাণপুরুষ জনাব এম এ খালেক স্যার আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিক্ষা ক্ষেত্রে ভান্ডারিয়া এবং কাঠালিয়ার মানুষ তাকে আজীবন স্মরণে রাখবে ।
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ৩১ জুলাই প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এম এ খালেকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় তাকে কারাগারে পাঠানো হয় ।কারগারে থাকা অবস্থায় সাবেক এ চেয়ারম্যান রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন । পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় শুক্রাবার রাত আনুমানিক ১১ঃ৫৫ মিনিটের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্তব্য করুন