শিরোনাম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণাআজ পিলখানা হত্যা দিবসমেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়েঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার
দি ইউনিটি টাইমস প্রতিবেদক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ণ
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

লন্ডনে বসেই ভোটার ও প্রার্থী হতে পারবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে অনেকের মনে এখনও প্রশ্ন রয়েছে, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার বা প্রার্থী হতে পারবেন কিনা।

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে এই বিষয়টিও পরিষ্কার করেছে নির্বাচন কমিশন। তাদের মতে, গণ প্রতিনিধিত্ব আদেশ, সংবিধান এবং ভোটার তালিকা আইনে ভোটার ও প্রার্থী হওয়ার যেসব যোগ্যতা ও অযোগ্যতার কথা বলা আছে, সেগুলো লঙ্ঘন না হলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হতে কোনো বাধা নেই।

তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে তাকে ২৯ ডিসেম্বরের মধ্যে ভোটার হতে হবে। একই সঙ্গে জমা দিতে হবে মনোনয়নপত্র।

ভোটার তালিকা আইনে যা আছে

ভোটার তালিকা বিধিমালার ১১ বিধির উপবিধি (১০) অনুযায়ী, কোনো বাংলাদেশি নাগরিক বিদেশে বসবাস করলে তিনি প্রবাসে বা দেশে ভোটার হওয়ার জন্য ফরম–২ পূরণ করে দেশে বা সংশ্লিষ্ট দেশে রেজিস্ট্রেশন কর্মকর্তার কাছে অথবা অনলাইনে আবেদন করতে পারেন। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুসারে, কমিশন যেকোনো সময় তালিকাভুক্ত হওয়ার যোগ্য ব্যক্তিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে।

১৩ ধারা অনুযায়ী, কেউ বাংলাদেশের নাগরিক না থাকলে, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হলে, বাংলাদেশ কোলাবোরেটরস (স্পেশাল ট্রাইব্যুনাল) অর্ডার–১৯৭২–এর অধীনে সাজাপ্রাপ্ত হলে অথবা ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট–১৯৭৩–এর অধীনে দোষী হলে তিনি ভোটার হওয়ার যোগ্যতা হারাবেন। আইনের ৭(১) ধারা অনুযায়ী, ভোটার হতে হলে বয়স ১৮ বছর হতে হবে।

ইসি কর্মকর্তারা বলেন, তফসিল ঘোষণার পরও কমিশন আইনগত যোগ্যতা পূরণকারী যেকোনো নাগরিককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে। চাইলে তারেক রহমান লন্ডন থেকেই ভোটার হতে পারবেন। যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। বিদেশে বসেই তার ভোটার হতে কোনো বাধা নেই।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, আইন অনুযায়ী কমিশন চাইলে তফসিল ঘোষণার পরও যেকোনো নাগরিককে ভোটার করতে পারে। এই এখতিয়ার আইন কমিশনকে দিয়েছে। সে কারণে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই। নির্বাচনে প্রার্থী হতে চাইলে অবশ্যই মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের মধ্যে তাকে ভোটার হতে হবে। বাংলাদেশের যেকোনো এলাকার ভোটার যেকোনো আসনে প্রার্থী হতে পারেন, যদি তিনি যোগ্যতা না হারান।

প্রার্থী হতে হলে যা করতে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাইলে মনোনয়নপত্র নিজে অথবা প্রস্তাবক বা সমর্থকের মাধ্যমে স্বাক্ষর করে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে দেশে থাকা বাধ্যতামূলক নয়। তবে প্রার্থী হওয়ার কিছু নির্দিষ্ট যোগ্যতা–অযোগ্যতা রয়েছে।

সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ১ ও ২ দফায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হলে এবং বয়স ২৫ বছর পূর্ণ হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য।

তবে কিছু কারণে একজন ব্যক্তি অযোগ্য হতে পারেন। যেমন: আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হওয়া, ফেরারি আসামি থাকা, দেউলিয়া হয়ে দায়মোচন না পাওয়া, বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করা অথবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা করা। তবে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করলে বা ফের বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি যোগ্যতা ফিরে পাবেন।

নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দুই বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত হলে এবং কারামুক্তির পর পাঁচ বছর না পেরোলে তিনি প্রার্থী হতে পারবেন না।

১৯৭২ সালের ‘বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ’র অধীনে দণ্ডিত হলে অথবা প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে থাকলে তিনিও অযোগ্য হবেন। মনোনয়নপত্রে তথ্যগত ঘাটতি থাকলে বা বিভ্রান্তিকর/মিথ্যা তথ্য দিলে মনোনয়নপত্র বাতিল হতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, তিনি যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব গ্রহণ না করে থাকেন, তবে তার ভোটার হতে কোনো বাধা নেই। তিনি বিদেশ থেকে ভোটার হয়ে প্রার্থী হতে পারবেন। মনোনয়নপত্র ডাকযোগে পাঠানো বা প্রতিনিধি মারফত লন্ডনেই স্বাক্ষর করিয়ে দাখিল করা সম্ভব।

তারেক রহমান বিদেশে বসে ভোটার বা প্রার্থী হবেন কি না—এ আলোচনার মধ্যেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, তিনি শিগগির দেশে ফিরে আসবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমান দেশে এসে ভোটার হয়ে যাবেন। এতে কোনো সমস্যা হবে না। তারেক রহমানের ভোটার হওয়ার সময়সীমা নিয়ে কোনো জটিলতা তৈরি হবে না।

লন্ডনে তারেক রহমানের স্ট্যাটাস
আওয়ামী লীগ সরকার দাবি করে আসছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন। সে সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দাবি করেন, তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়েছেন। তবে ২০১৮ সালে বিএনপি বিষয়টি পরিষ্কার করে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে বর্তমান সরকার (২০২৪ সালের গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া আওয়ামী লীগ) তার বিরুদ্ধে যেভাবে মামলা-মোকদ্দমা এবং বিনা বিচারে সাজা দিচ্ছে সে কারণে তিনি অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) চেয়েছেন এবং তাকে সেটা দেওয়া হয়েছে। অ্যাসাইলামের সময় নিয়ম অনুযায়ী পাসপোর্ট জমা দিতে হয়।২০১২ সালে তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং এক বছরের মধ্যেই তা গৃহীত হয়।

 ব্রিটিশ আইন যা বলছে
যুক্তরাজ্যের হোম অফিসের নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি যখন রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করলে সেটি যাচাই করে প্রাথমিক শরণার্থী মর্যাদা দেয় (আইআরএস) কর্তৃপক্ষ। তখন পাঁচ বছরের জন্য দেশটিতে থাকার অনুমতি দেওয়া হয়। এই অনুমতিকে বলা হয় লিমিটেড লিভ টু রিমেইন (এলএলআর)। এই সময় শেষ হওয়ার আগ মুহূর্তে স্থায়ী বসবাসের জন্য ইনডিফিনিট লিভ টু রিমেইনের (আইএলআর) জন্য আবেদন করতে হয়। সেটা হোম অফিস অনুমোদন করলে সংশ্লিষ্ট ব্যক্তি স্থায়ীভাবে বসবাস করতে পারেন। এজন্য তাকে নিজ দেশের নাগরিকত্ব ছাড়তে হয় না বা পাসপোর্ট সারেন্ডারও করতে হয় না। তবে অনেকেই চাইলে পরবর্তীতে ফেরত নেওয়ার জন্য হোম অফিসে পাসপোর্ট জমা রাখতে পারেন। কেউ নাগরিকত্ব না নিলে বা তাকে রিফুজি ট্র্যাভেল ডকুমেন্ট দেওয়া হয় হোম অফিস থেকে, যা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি নিজ দেশ ব্যতীত অন্যান্য দেশে ভ্রমণ করতে পারেন।

দেশটির আইন বলছে আইএলআর পাওয়ার পর কেউ নাগরিকত্ব নিতে চাইলে এক বছরের মাথায় সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন। তবে বিএনপির থেকে বারবার দাবি করা হচ্ছে, তারেক রহমান নাগরিকত্ব নেননি। এক্ষেত্রে নিশ্চিতভাবেই তিনি যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন বা আইএলআর নিয়ে দেশটিতে অবস্থান করছেন।

ইসি কর্মকর্তারা বলছেন, তিনি যদি যুক্তরাজ্যের নাগরিকত্ব না নিয়ে থাকেন, তবে তার ভোটার হওয়ার কোনো বাধা নেই। তিনি বিদেশে বসেই ভোটার হয়ে প্রার্থী হতে পারবেন। মনোনয়নপত্র ডাকযোগে পাঠানো বা প্রতিনিধি পাঠিয়ে লন্ডনেই স্বাক্ষর করানো সম্ভব।

উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর; মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত; আপিল দায়েরের শেষ সময় ১১ জানুয়ারি; আপিল নিষ্পত্তি ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি; প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচার কার্যক্রম চলবে ২২ জানুয়ারি থেকে ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

আরটিভি

 

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণা

1

Hello World!

2

Hello World!

3

Hello World!

4

Hello World!

5

Hello World!

6

Hello World!

7

Hello World!

8

Hello World!

9

Hello World!

10

আজ পিলখানা হত্যা দিবস

11

ওহাবি -সালাফি কারা বাংলাদেশ এদের নিয়ে আলোচনা কেন

12

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়ে

13

ঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার

14

15

প্রথমবার শহীদ মিনারে গেলেন জামায়াতের আমির; শ্রদ্ধার পাশাপাশি দোয়া-মোনাজাত,

16

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভূমিধস জয় পেয়ে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

17

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী তারেক রহমান

18

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

19

বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপির অ্যাড. মজিবর রহমান সরোয়ার

20
X