শিরোনাম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণাআজ পিলখানা হত্যা দিবসমেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়েঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার
দি ইউনিটি টাইমস প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পের ওপর বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার ঘোষণা অস্কার মনোনীত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট

 ক্রিস্টেন স্টুয়ার্ট

যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ডোনাল্ড ট্রাম্পের শাসনামল নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন অস্কার মনোনীত তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি দ্য টাইমস অব লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টুয়ার্ট বলেন, ‘ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে আমাকে। কিন্তু এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর সেগুলো যুক্তরাষ্ট্রের মানুষদেরও দেখাব।’

মাত্র ১২ বছর বয়সে অভিনয়ে অভিষেক। প্রায় দুই যুগ ধরে সাফল্যের সঙ্গে হলিউডে কাজ করছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে এবার বোধ হয় সে অধ্যায় শেষ হতে চলেছে। সম্প্রতি এ অভিনেত্রী ঘোষণা দিয়েছেন, শিগগির যুক্তরাষ্ট্র ছাড়বেন তিনি। হলিউডে কাজ করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। তাই ইউরোপীয় সিনেমায় নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন স্টুয়ার্ট।

ডোনাল্ড ট্রাম্প ও ক্রিস্টেন স্টুয়ার্টের দ্বন্দ্বের শুরুটা হয়েছিল প্রায় ১৪ বছর আগে। ওই সময় রবার্ট প্যাটিনসনের সঙ্গে ক্রিস্টেনের বিচ্ছেদকে কেন্দ্র করে অভিনেত্রীর বিপক্ষে একাধিক টুইট করেছিলেন ট্রাম্প। সেই থেকে একাধিকবার অন্তর্জালে ও প্রকাশ্যে পরস্পরের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তাঁরা। সম্প্রতি পরিচালকের আসনে বসেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০২৫ সালে মুক্তি পাওয়া তাঁর ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ সিনেমার শুটিংও যুক্তরাষ্ট্রে করেননি অভিনেত্রী, করেছেন লাটভিয়াতে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন থেকে ইউরোপে নিয়মিত হওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

স্টুয়ার্ট এমন এক সময়ে যুক্তরাষ্ট্র ও হলিউড ছাড়ার কথা বললেন, যার কিছুদিন আগেই এমন ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরন। ‘অ্যাভাটার’ সিনেমার শুটিংয়ের জন্য নিউজিল্যান্ডে বসবাস শুরু করেছিলেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমে ক্যামেরন জানিয়েছেন, নিউজিল্যান্ডেই স্থায়ী হয়েছেন তিনি, আর ফিরবেন না যুক্তরাষ্ট্রে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ছেড়েছেন দুই জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেস ও রোজি ও’ডোনেল।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণা

1

Hello World!

2

Hello World!

3

Hello World!

4

Hello World!

5

Hello World!

6

Hello World!

7

Hello World!

8

Hello World!

9

Hello World!

10

আজ পিলখানা হত্যা দিবস

11

ওহাবি -সালাফি কারা বাংলাদেশ এদের নিয়ে আলোচনা কেন

12

মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা ঘুমের ট্যাবলেট খেয়ে

13

ঈদুল ফিতরের আগেই ইমাম, মুয়াজ্জিন-খতিবকে সম্মানী দেবে সরকার

14

15

প্রথমবার শহীদ মিনারে গেলেন জামায়াতের আমির; শ্রদ্ধার পাশাপাশি দোয়া-মোনাজাত,

16

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভূমিধস জয় পেয়ে বিজয়ী হাসনাত আবদুল্লাহ

17

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী তারেক রহমান

18

ঠাকুরগাঁও-১ আসনে বিজয়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

19

বরিশাল-৫ আসনে বিজয়ী বিএনপির অ্যাড. মজিবর রহমান সরোয়ার

20
X