এনআরবি ইসলামিক লাইফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এনআরবি ইসলামিক লাইফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ০৬ মে ২০২৬ তারিখ, রোজ বুধবার এনআরবি লাইফ মিলনায়তন, রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামটর, ঢাকায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ্ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ, বিশেষ অতিথি ছিলেন পরিচালক আফতাব আহমেদ, পরিচালক বিএম ইউছুফ আলী, পরিচালক মোঃ জামাল উদ্দিন পরিচালক মোস্তফা হেলাল কবির, পরিচলক নুরুল আজিম রিফাত, উদ্যোক্তা শেয়ারহোল্ডার মাহফুজুর রহমান, শুভানুধ্যায়ী একেএম মুস্তাফিজুর রহমান ও শুভানুধ্যায়ী হোসনে আরা বেগম।
এছাড়াও সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র কর্মকর্তাগন এবং বিভাগীয় প্রধানগণসহ প্রধান কার্যালয়ের দাপ্তরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২১ সালের আজকের এই দিনে কোম্পানির যাত্রা শুরু হয়। ৫ম বছর পেরিয়ে ৬ষ্ঠ বছরে পদার্পন কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এনআরবি ইসলামিক লাইফ ইতোমধ্যে ব্যবসায়িক সফলতা অর্জনের মাধ্যমে জীবন বীমা সেক্টরে সুদৃঢ় অবস্থান মজবুত করতে সক্ষম হয়েছে। কোম্পানির এই ক্রমবর্ধমান অগ্রযাত্রায় প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীগণকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও এনআরবি ইসলামিক লাইফের অগ্রযাত্রায় নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ কোম্পানির সকল পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কোম্পানির অন্যান্য পরিচালকমন্ডলীও অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আগামী দিনে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার নিকট প্রার্থনার মাধ্যমে ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিজস্ব প্রতিবেদক


