সেরা বাংলাদেশি একশত সিইও’র তালিকায় এনআরবি ইসলামিক লাইফের সিইও মোঃ শাহ জামাল হাওলাদার

বিজনেস আমেরিকা’র সেরা বাংলাদেশি একশত সিইও’র তালিকায় এনআরবি ইসলামিক লাইফের সিইও মোঃ শাহ জামাল হাওলাদার।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস আমেরিকা’র বিশেষ প্রকাশনায় বাংলাদেশের সেরা ১০০ সিইও’র তালিকায় স্থান পেয়েছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), জনাব মোঃ শাহ জামাল হাওলাদার।
সূত্র মতে, নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্কীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান ও তালিকায় স্থান দেওয়া হয়েছে। বিজনেস আমেরিকা ম্যাগাজিনের মতো একটি আন্তর্জাতিক স্বনামধন্য ম্যাগাজিনে সেরা ১০০ জন সিইও -এর তালিকায় দেশের জীবন বীমা খাতের একজন কৃতি ব্যক্তিত্বের স্থান পাওয়া দেশের বীমা সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ মা্ইলফলক।
মোঃ শাহ জামাল হাওলাদার দীর্ঘদিন যাবৎ বীমা সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। এনআরবি ইসলামিক লাইফ ইনৃস্যুরেন্সের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ত্ব পালন করে আসছেন এবং তার নেতৃত্বে অত্যন্ত স্বল্প সময়ে এনআরবি ইসলামিক লাইফ দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে। বিজনেস আমেরিকা কর্তৃক তার এই অসাধারণ অর্জন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতি গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও গ্রহনযোগ্যতাকে আর সুদৃঢ় করবে-এতে কোন সন্দেহ নেই।
বীমা বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি দেশের কর্পোরেট খাতের জন্য ইতিবাচক বার্তা বহন করে এবং বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশের বীমা সেক্টরের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

নিজস্ব প্রতিবেদক


