তরেক রহমানের সাথে শিবিরের প্রতিনিধি দলের সাক্ষাত

ঢাবি ভিপি সাদিক কায়েম সহ ছাত্র শিবিররে একটি প্রতিনিধি দল তারেক রহমানের সাথে দেখা করে খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও তার প্রতি সম্মান জানায়।
এসময় তারেক রহমানের সাথে তাদের ছোট একটা আলাপ হয়।
অল্প সময়ের এই সাক্ষাতে তারেক রহমান বড় ভাইয়ের মত তাদের কিছু স্নেহাশিস পরামর্শ দেন। পরামর্শগুলো ছাত্ররা বেশি গুরুত্বের সাথে গ্রহণ করে এবং তারাও দুটি বিষয় গুরুত্বের সাথে উল্লেখ করে।
এ সময় সাক্ষাৎকালে জনাব তারেক রহমান বলেছেনঃ
“Difference of Opinion গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে; তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্যমত অটুট থাকবে।
জনাব তারেক রহমান আরো বলেন, আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহাজানি ছিলো। দেশ অনেক বেশি অস্থিতিশীল ছিলো। নিশ্চয়ই আমি চাইবো না আমার সন্তানরাও এমন বাংলাদেশ ফেইস করুক।
তিনি বাংলাদেশের স্বার্থে তরুণদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় সাদিক কায়েম বলেনঃ
“ইনসাফ প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়ার অসমাপ্ত লড়াই আমরা জারি রাখবো। একইসাথে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।
দেশের এই ক্রান্তিলগ্নে প্রধান দুই দলের নেতা-কর্মীদের মধ্যে এমন গঠনমুলক আলোচনা ও সহানুভূতিশীল আচরণ দেশের রাজনৈতিতে নতুন পরিবেশ সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনে পরিবেশ তৈরি হবে বলে নেটিজেনরা আশা করছেন।

নিজস্ব প্রতিবেদক


