৭ কলেজের শিক্ষার্থীদেরসড়ক অবরোধ ; বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে
তাঁতীবাজার মোড় অবরোধ , ছবি সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে ১৪ জানুয়ারি বুধবার ঢাকার বেশ কয়েকটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ডাকে আজ বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বেলা ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় অবরোধ করা হয়। অন্যদিকে তাঁতীবাজার মোড় অবরোধ করা হয় দুপুর পৌনে ১২টা নাগাদ।
এই অবরোধের ফলে সায়েন্সল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালী এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র জনদুর্ভোগের সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক


